 |
| Dream |
সব মানুষই তো সব স্বপ্ন দেখতে ভালবাসে বা সবাই তো অনেক স্বপ্ন দেখে। তাদের মতো আমিও স্বপ্ন দেখি কিন্তু সব স্বপ্ন বাস্তব হবার নয়। কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো বাস্তব হয়। কিন্তু চেষ্টা করতে হয় বার বার চেষ্টা করতে হয়, হেরে গেলে চলে না। যাই হোক ওসব কথা না বলি, আমি আমার কথা বলি, ভালো একটা মানুষ হবো এবং মানুষগুলোর পাশে দাঁড়াবো তাদেরকে সাহায্য সহযোগিতা করব। মনটা অনেক ভালো আমার কিন্তু মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যায়। তখন মানুষের চেয়েও জঘন্য কিছু আমি হয়ে যাই কিন্তু কেন তা আমি জানি না।আমি সব কিছুতেই চিন্তা করি কেন! আমারও তাদের মত ইচ্ছা করে আনন্দ করতে, অনেক আনন্দ কিন্তু করতে পারি না। তবে আশা করি, আমি ভবিষ্যতে কোন দিন আনন্দে কাটাতে পারব। স্বপ্ন দেখাটা কোন ভুল না। স্বপ্ন সবাই দেখতে পারে বাস্তবে কয়জনে করতে পারে বলুন আমি আজকে বলতেছি জানিনা আমি কতটা করতে পারবো বা কি করতে পারবো। মানুষ দেখে কখনো বলা যাবে না যে মানুষটা কেমন। সব মানুষই তার নিজের মত চলে ঠিক তেমনি আমিও চলি। অনেক কথাই বললাম সব কথা আমি মন খুলে বললাম, যদি আমার কথা গুলোই কারো খারাপ লেগে থাকে তাহলে আমার করার কিছু নেই। আমার ইচ্ছা হল তাই বললাম আমার সপ্নটা এখন বলে দেই আমি ভালো কিছু একটা করতে চাই এটাই আমার স্বপ্ন।